1. admin@nayeralo.com : News :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত রাজশাহীতে বিএসটিআই’র এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ০৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ রংপুরে বর্ণিল আয়োজনে বিশ্ব মান দিবস পালিত বিএসটিআই, রংপুর কর্তৃক ১টি অবৈধ মশার কয়েল ফ্যাক্টরি সিলগালা এবং সীলগালাকৃত প্রতিষ্ঠান এর সীলগালা ভাঙ্গার জন্য নিয়মিত মামলা আলামত জব্দ সিঙ্গাপুরে সূর্যাস্ত দেখার ৩টি চমৎকার জায়গা গো-খাদ্য ও দুধে ক্ষতিকর কেমিক্যাল! সাইপ্রাসে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ‘ভারতের সাধারণ মানুষও পাকিস্তানের সঙ্গে খেলতে চায়’

রাজশাহীতে চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২০ বার পঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্পের অধীনে রাজশাহীতে ‘কারিগরি শিক্ষা ও শিল্প খাতের অংশীদারিত্বে উন্নত জাতি গঠন’ শীর্ষক সেমিনার এবং জব ফেয়ার (চাকুরী মেলা) অনুষ্ঠিত হয়েছে। অদ্য সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় উক্ত সেমিনার। এরপর দুপুর ১২ টায় বেলুন উড়িয়ে এবং স্টলসমূহ পরিদর্শনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয় চাকুরী মেলার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আবু হানিফ।

সেমিনারের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সার্ভেয়িং টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ আব্দুল্লাহ হিস সাফী।

মুখ্য আলোচক তার উপস্থাপনায় তাত্ত্বিক এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, শিল্পখাতের ভূমিকা, শিক্ষা ও শিল্পখাতের সহাবস্থান, সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের গুরুত্ব এবং উন্নত জাতি গঠনে করণীয় বিষয়ে সম্যক আলোচনা তুলে ধরেন।

চাকুরী মেলায় প্রাণ-আরএফএল গ্রুপ, বিডি জবস ডট কম, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আকসা ডেভেলপার্স, সুকর্ণা ডেভেলপার্স, রাঙ্গাপরী ডেভেলপার্স এন্ড প্রোপার্টিজ, এমএইউ প্রোপার্টিজ, অ্যাডভান্স টেকনোলজি কন্সোর্টিয়াম লিঃ, এস রহমান ল্যান্ডমার্ক এবং মাহফুজ ফারদিন এন্ড এসোসিয়েটস অংশগ্রহণ করে।

 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের শুধুমাত্র চাকুরীর পেছনে না ছুটে নিজেদের দক্ষতা বৃদ্ধির এবং নতুন নতুন উদ্যোক্তা হবার আহবান জানান। সেই সাথে সততা, ন্যায়নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে সফলতার শীর্ষে আরোহণের পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

সর্বসত্ত্ব সংরক্ষিত : ‘ন্যায়ের আলো’ তে প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।  
Created By Soma IT Solution